Ritesh Beghi
১ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আফ্রিকার দল জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় তুলে নিবে, সমর্থকদের প্রত্যাশা এমনটাই ছিল। লিওনেল মেসি-আলভারেজদের নৈপুণ্যে কাঙ্ক্ষিত সেই দাপুটে জয়ই তুলে নিল লিওনেল স্কালোনির শিষ্যরা। জাম্বিয়াকে এদিন ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় মেসির আর্জেন্টিনা।

এই ম্যাচে মেসি পুরো সময় খেলবেন কি না—এই প্রশ্ন ছিল বেশিরভাগ সমর্থকের মনেই। তবে সবাইকে স্বস্তি দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার লক্ষ্যে শেষ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে স্কালোনির দল। আগের ম্যাচে জিতলেও পারফরম্যান্সে পুরো সন্তুষ্ট ছিলেন না তিনি। তাই লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একাদশে ৮টি পরিবর্তন আনেন স্কালোনি।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে যায়। হুলিয়ান আলভারেজ গোল করে দলকে লিড এনে দেন। বিরতির ঠিক আগে লিওনেল মেসি নিজেও গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো গোল করেন। এছাড়া জাম্বিয়ার ডমিনিক চান্দা আত্মঘাতী গোল করে আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরও বড় করে দেন।

পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। ৭৬ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা মোট ৯টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জাম্বিয়া মাত্র ৩টি শট নিতে পারে, যার একটি ছিল অন টার্গেট।

এই ম্যাচটি ঘরের মাঠে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি এমনটা হয়েও থাকে, তাহলে এই ম্যাচে তিনি গোল ও অ্যাসিস্ট করে ম্যাচটি যে স্মরণীয় করে রেখেছেন তা বলাই যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০