news desk
৬ মে ২০২০, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাকার অভাবে ঘর করতে পারছে না দানেশ

সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ তিন বছর থেকে পড়ে আছে মাটির বাড়ি। টিন দিয়ে পানি পড়ে বিধায় নতুন করে মেরামত করার কাজ শুরু করেছিলেন পাশে ছাপড়া করা টিনের চালায় কোনো রকম বসবাস করে আসছেন। মেরামত করে সব গোছানো টাকা শেষ। ৬ বান্ডিল টিন হলে চালা উঠবে কিন্তুু তিন বছরেও হয়ে উঠেনি। তাই মানবেতর জীবন যাপন করে আসছে দানেশের পরিবার।

জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের শালিখা পুর্বপাড়ার বাসিন্দা দানেশ চন্দ্র উড়াও দিনমজুর কাজ করেন। বয়স ৫০ বছর।স্ত্রী রাধিকা রানী। তাঁর চার মেয়েবড় মেয়ে সীমা বিয়ে দিয়েছেন তিন বছর আগে রাতালে গ্রামের এক দিনমজুরের সাথে। সুচনা (১৭) ৮ম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করে বাদ দিয়েছেন। বাড়িতেই থাকে। অর্থের অভাবে পড়ালেখা আর করা হয়নি। সুপর্ণা (১৪) সে ব্র্যাকে ৫ শ্রেনী পাশ করেছে। সুচিত্রা (৭) মন্দিরভিত্তিক স্কুলে পড়ালেখা করে। ১২ শতক বসতভিটার জমি ছাড়া আর কিছু নাই।

দানেশ জানায়, টাকার অভাবে বাড়ি করতে পারছিনা। তিন বছর থেকে ভাঙ্গা বাড়িতে বসবাস করে আসছি। টিনের চালায় থাকতে হয় তিন মেয়েকে নিয়ে, রাতে ঘুম হয় না। ঝড়বৃষ্টিতে একাকার হয়ে যায়। দিনমজুরি করে যা আয় হয়, তা দিয়ে তিনবেলা কোনো রকম ভাত জুটে। টিন কেনার মত সামর্থ নাই। ভেবেছিলাম লোন নিয়ে টিন কিনবো। কিন্তু করোনা এসে তা ও পারছি না। এখন ঝড়বৃষ্টির সময়, মেয়ে একটা বড় হয়ে গেছে। সবদিক থেকে বিপদ। সমাজের অনেক বিত্তবান রয়েছে। ৬ বান্ডিল টিন হলে মাথা গোজার ঠাই হবে দানেশ পরিবারের। কেউ কি এগিয়ে আসতে পারে না হতদরিদ্র এসব পরিবারের পাশে দাঁড়াতে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০