news desk
২৯ এপ্রিল ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা প্রয়াত হরিপদ ভৌমিকের ছেলে বিধান ভৌমিকের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে।

নিহত নির্মাণ শ্রমিক ওই ইউনিয়নের ধুনাইল গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে বাদশা (৫৫)। তিনি রড মিস্ত্রির কাজ করতেন।
নির্মাণাধীন ভবনের সামনে দোকান ব্যবসায়ী সামছুল জানান, নিহত বাদশা নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভিতরে স্যান্টারিং (বাশ-কাঠ) খোলার জন্য নিচে নেমে উঠতে পারছিল না। পরে এক লোক চিৎকার দিলে সাথে সাথে আমরা দৌড়ে গিয়ে দড়ি ও বাঁশ দিয়ে উপরে উঠানোর চেষ্টা করে না পারায় কালিহাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সেফটি ট্যাংকের ইটের ওয়াল কেটে তাকে মৃত উদ্ধার করে।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম বলেন, সকাল ৭ টায় আমরা ফোন পাই যে, বাগুটিয়া খিলদায় নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের স্যান্টারিং খুলতে গিয়ে এক ব্যক্তি নিচে পড়ে যায়। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট তাকে হস্তান্তর করি।
এদিকে স্থানীয়রা ওই নির্মাণ শ্রমিক বেঁচে আছে ভেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১০

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১১

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১৩

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৪

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৫

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৬

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৮

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৯

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

২০