Ritesh Beghi
৬ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ টুটুলের পাশে দাঁড়িয়েছেন মহানগর বিএনপি নেতা জাকির খান। তার পক্ষ থেকে আহত এই নেতার সুচিকিৎসার জন্য নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন টুটুলকে দেখতে যান জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্। এ সময় তিনি টুটুলের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নেন এবং জাকির খানের পাঠানো অর্থসহায়তা তার হাতে তুলে দেন।
অর্থসহায়তা হস্তান্তর শেষে দেলোয়ার হোসেন শাহ্ সাংবাদিকদের বলেন: “কিছুদিন আগে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় আমাদের সহকর্মী বন্দর উপজেলা মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ টুটুল গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী। এই খবর পাওয়া মাত্রই আমাদের প্রাণপ্রিয় ও কর্মীবান্ধব নেতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপি নেতা জাকির খান ভাই আমার সাথে যোগাযোগ করেন এবং টুটুলের পাশে থাকার নির্দেশনা দেন। আজ তার পাঠানো চিকিৎসাসাহায্য আমি টুটুলের হাতে তুলে দিলাম।”
দেলোয়ার হোসেন শাহ্ আরও বলেন, “জাকির খান এমন একজন নেতা যিনি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন এবং যেকোনো সংকটে পাশে দাঁড়ান। আর এই গুণটির কারণেই তিনি নারায়ণগঞ্জের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এক নেতায় পরিণত হয়েছেন। আমরা সবার কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চাই, যেন তিনি ভালো থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০