news desk
৬ সেপ্টেম্বর ২০১৯, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীতে দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এর সৌজন্যে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের উদ্যোগে (৬ ও ৭ অাগস্ট) শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী এই নৌকা বাইচের অায়োজন করেন। নৌকা বাইচ উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। প্রথম দিনের নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর -গোপালপুর) অাসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ অাসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান অালিফ নুর মিনিসহ অাওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম দিন ৬ অাগস্ট শুক্রবারের নৌকা বাইচে মোট ২৪ টি নৌকা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রথম দিন নৌকা বাইচ উপভোগ করতে যমুনার তীর জনসমুদ্রে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০