news desk
২২ মে ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ভূঞাপুরে ৪০১ টি মসজিদে ৫ হাজার টাকা করে চেক বিতরণ

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: করোনা সংক্রমণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন সব মসজিদে ৫ হাজার করে টাকা অনুদান দিচ্ছে সরকার। তারি ধারাবাহিতায় শুক্রবার (২২ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে টাঙ্গাইলের ভূঞাপুরে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অাব্দুল হালিম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসলাম হোসেন,  ভাইস চেয়ারম্যান  মো. মনিরুল ইসলাম বাবু, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকমণ্ডলী।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন বলেন, যে সকল মসজিদের নামের লিস্টে বাদ পড়েছে সেসব মসজিদের লিস্ট দ্রুত অামাদের কাছে জমা দিতে হবে। লিস্ট জমা দিলে বাদ পড়া মসজিদগুলোও দ্রুত টাকা পেয়ে যাবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১০

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১১

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১৭

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৮

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৯

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

২০