Publisher
২৯ অক্টোবর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁয়ে বর্তমানে ব্যাপক হারে অবৈধ চুনাকারখানা বৃদ্ধি পেয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ চাইলে এগুলো সহজেই বন্ধ করতে পারে। কিন্তু একাধিকবার অভিযান চালানো হলেও তা বন্ধ হচ্ছে না। এই অবৈধ কার্যক্রমের কারণে সরকার ও দলের বদনাম হচ্ছে।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​তিতাস কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, “আপনাদের সদিচ্ছা থাকলে এই অবৈধ কারখানাগুলো চলতে পারত না। জনগণ প্রতিনিয়ত আমাদের কাছে এসে অভিযোগ করছে। যদি আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ চুনাকারখানা বন্ধ করতে না পারেন, তবে ক্ষুব্ধ জনগণ আপনাদের পিঠের চামড়া রাখবে না। তাই দ্রুত প্রশাসনকে সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।

​সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে এমপি মান্নান বলেন, কাঁচপুর হাইওয়ে পুলিশের বেওয়ারিশ লাশ দাফনে যদি কোনো অসুবিধা হয়, তবে তারা চাইলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থানে দাফন করতে পারবেন। আমি এর আনুষ্ঠানিক অনুমতি দিলাম।

তিনি বলেন, সোনারগাঁয়ে থানা পুলিশ যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। তবে তালতলা ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসনকে এই এলাকাগুলোতে বিশেষ নজর রাখার আহ্বান জানাচ্ছি।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ সার্কেলের মামুন সরকার, কাঁচপুর সার্কেলের কে.এম রাফসান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভূইয়া, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হাইওয়ে ও নৌ পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০