news desk
১ জুন ২০২০, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, প্রশাসনের সহযোগীতায় দাফন সম্পন্ন

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সোমবার(১ জুন) দুপুরে বিলচাপড়া কবর স্থানে এ দাফন কাজ সম্পন্ন করে উপজেলা প্রশাসন।

জানাযায়, উপজেলার বিলচাপড়া গ্রামের চান মাহমুদের ছেলে খাজা নাজিম উদ্দিন তালুকদার (৬৫) ঢাকায় শ্যামলী পিসি কালচারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিল। সেখানে কর্মরত অবস্থায় সর্দিকাশি ও জ্বরে ভোগেন। এই অবস্থায় সে বাড়িতে আসতে চাইলে তার স্বজনরা ঢাকায় ডাক্তার দেখাতে পরামর্শ দেয় এবং বাড়ি আসতে নিষেধ করে। কিন্তু সে কোন ডাক্তার না দেখিয়ে নিজেই ফার্মেসী থেকে ঔষধ কিনে খায়। রবিবার অসুস্থতা বোধ করলে রাতে একটি প্রাইভেট কার ভাড়া করে রাত ১১টার দিকে বাড়ি এসে একটি ঘরে একাই ঘুমোতে যায়। ভোররাতেই তিনি মারা যান। তার দাফন কাজে স্থানীয়রা বাঁধা দিলে প্রশাসনের হস্তক্ষেপে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিলচাপড়া কবর স্থানে সোমবার (১ জুন) দুপুরে দাফন করা হয়। তার জানাজায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আসলাম হোসাইন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আনিছুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, ভূঞাপুর থানা পুলিশ, উপজেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন মিলে মৃত ব্যাক্তির দাফন সম্পন্ন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহম্মেদ জানান, মৃত ব্যক্তির করোনা ছিলকিনা তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০