news desk
৬ অগাস্ট ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ডিস সংযোগ’ থেকে বিদ্যুৎতায়িত  :  কালীগঞ্জে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ  গাজীপুরের কালীগঞ্জে ‘ডিস সংযোগ’ থেকে বিদ্যুৎতায়িত হয়ে শামীম হোসেন (৩৫) নামে প্রাণ-আরএফএল’র এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকায়। নিহত শামীমের বাড়ি গাইবান্ধায় জেলায়।

কালীগঞ্জের মূলগাঁও এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল ইন্ডাস্টিয়াল পার্কের ব্যবস্থাপক (প্রসাশন) সাইদুর রহমান বলেন, শামীম তার এক বন্ধুর বাসায় থাকা ডিস সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎতায়িত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে প্রাণ-আরএফএল গ্রæপে অপারেটর হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়রা জানান, কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই যত্রতত্র ডিস সংযোগ দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। যথাযথ ব্যবস্থা না থাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। প্রশাসন তাদের ব্যবস্থা না নিলে যে কোনো মুহুর্তে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক বলেন, বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু হওয়ার সংবাদ পেয়েছি। তবে থানায় কোন লিখিত অভিযোগ হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০