Ritesh Beghi
২ জুলাই ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বিশ্ববাজারে চার মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। ওই প্রভাব বড়সড় পরিমাণে পড়েছে স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টানা উর্ধ্বমূখী অবস্থায় রয়েছে মূল্যবান ধাতুটির দাম। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছায়। এর আগের দিনই ২৩ জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল স্বর্ণ। একই সময় আগস্ট ডেলিভারির যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও সামান্য বেড়ে ৪ হাজার ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য এবং তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরাও অপেক্ষায় রয়েছেন। তার প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান হয়েছে ৯৮ হাজার। যেখানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ১ লাখ ১৮ হাজার। প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান সৃষ্টির এই তথ্য প্রকাশের পর সাত মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়ায় স্বর্ণের বাজার।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, বাজারে এখন নিম্নমুখী অবস্থান নেওয়ার ক্ষেত্রে সতর্কতা রয়েছে। কারণ, দাম নিচে নামলেও তা দ্রুতই আবার ঘুরে দাঁড়াচ্ছে।

ফেড চেয়ার কেভিন ওয়ার্শ বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূল্যস্ফীতি নিয়ে প্রত্যাশা ও ঝুঁকি কিছুটা কমেছে। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, ফেড এখনো মূল্যস্ফীতিকে ২ শতাংশ লক্ষ্যমাত্রায় নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে ফেড সুদহার বাড়াতে পারে—এমন সম্ভাবনা এখন প্রায় ৬৬ শতাংশ হিসেবে বিবেচনা করছেন বাজারসংশ্লিষ্টরা।

শুধু স্বর্ণের নয়, সঙ্গে বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। এর মধ্যে স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬১৪ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৪ দশমিক ৮৯ ডলারে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০