news desk
২৭ ফেব্রুয়ারী ২০২১, ৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আ. লীগের, সম্পাদক বিএনপির

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন ও সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে খোন্দকার মো. হযরত আলী নির্বাচিত হয়েছেন।

সভাপতি ছাড়াও ১৪টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত। এছাড়া সাধারণ সম্পাদকসহ আট পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।

ভোট গণনা শেষে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু এ ফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান (তারেক), কোষাধ্যক্ষ পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, গ্রন্থাগার সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক পদে জাকির হোসাইন (লিঙ্কন), ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ এস ইমরুল কায়েশ।

সাদা প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম (বাহার), মো. মহিন উদ্দিন (মহিন), জুয়েল চন্দ্র মাদক, সুলতানা রাজিয়া রুমা ও মো. আহসান হাবিব।

অপরদিকে, বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ কামাল উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান (আনিস)। এ প্যানেল থেকে সদস্য পদে বিজয়ী হয়েছেন বাবুল আক্তার (বাবু), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক (রকি), মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

ঢাকা আইনজীবী সমিতি ভবনে গত বুধ ও বৃহস্পতিবার এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০