Publisher
১৫ নভেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: ভারতে বাতিল হওয়া ‘ডি নোভো ট্রায়াল’ বা পুনর্বিচারের বিধান বাংলাদেশে প্রয়োগ করার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনি পথ না থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের এমন অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রসিকিউশন থেকে প্রশ্ন তোলা হয়েছে।

রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে বক্তব্য দেন। জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার সম্পন্ন হওয়ার পর ভারতের পক্ষ থেকে আসা পুনর্বিচারের দাবির প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।কূটনীতি শিখুন

চিফ প্রসিকিউটর বলেন, কোনো মামলার বিচার সম্পন্ন হওয়ার পর পুনরায় বিচারপ্রক্রিয়া চালানোকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। পূর্বে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এই বিধান চালু থাকলেও ভারত তাদের নিজস্ব বিচারব্যবস্থা থেকে এটি বাতিল করেছে। একইভাবে বাংলাদেশ ও পাকিস্তানেও এই বিধান রহিত করা হয়েছে। নিজের দেশে যে পদ্ধতির চর্চা নেই, সেই পদ্ধতির জন্য ভারত কীভাবে অন্য দেশকে পরামর্শ দেয়—সেটি আইনি কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, বিদ্যমান আইনে ডি নোভো ট্রায়ালের কোনো সুযোগ না থাকলেও আপিলের আইনি বিধান রয়েছে।বাংলাদেশ সংবাদ

ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে মো. আমিনুল ইসলাম বলেন, বিচার চলাকালে অভিযুক্ত ব্যক্তি ভারতের আশ্রয়ে থাকা সত্ত্বেও তাকে দেশে ফিরে বিচার মোকাবিলা কিংবা সময়মতো আপিল দায়েরের পরামর্শ দেওয়া হয়নি। আপিল ও বিচারের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর এখন পুনর্বিচারের যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন হিসেবে প্রসিকিউশন প্রত্যাখ্যান করছে।

ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এবং ২০১০ সালের বিচারপ্রক্রিয়ার বিধিমালা আওয়ামী লীগ সরকারের সময়েই তৈরি হয়েছিল এবং ২০২৪ সাল পর্যন্ত সেই আইনেই কার্যক্রম চলেছে। বর্তমান সরকার আপিলসংক্রান্ত কোনো বিধানে পরিবর্তন আনেনি। প্রচলিত আইনে সুযোগ না থাকলে সরকার কিংবা চিফ প্রসিকিউটরের পক্ষে শেখ হাসিনাকে নতুন করে কোনো সুযোগ দেওয়ার আইনগত এখতিয়ার নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০