Ritesh Beghi
৩১ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘তারকাখ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত নয়’

আজ খেলোয়াড়দের মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ, সাবেক পরিচালক মাহবুব আনাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকেই ছিলেন এই অনুষ্ঠানে।

ক্রিকেটারদের আসলে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে আসা উচিত না—প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার সঙ্গে একমত কি না এই প্রশ্নের উত্তরে ফারুক বলেন,  ‘আমি অবশ্যই মনে করি একমত। দুইটা জিনিস— আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তারটা বলেছেন। আমি মনে করি তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না।’

বিসিবির এই সহসভাপতি আরও বলেন, ‘রাজনীতি তো একটা মানুষের অধিকার। মনে করেন আপনি হয়তো কোনো না কোনো দলের সমর্থক। আপনি হয়তো কোনো দলের কর্মী না। আমাকে যদি বলেন, আমি একটা দলের সমর্থক, বাট আমি কিন্তু কোনো দলে নাম লেখাইনি। সো এরকম তো আপনি হবেনই, কেননা আপনার রাজনৈতিক মতাদর্শ থাকবে। তবে সত্যি আপনি যদি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে চান, খেলার সময় এটা একদম আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় তিনি যেটা বলেছেন আমি তার সঙ্গে একমত।’

খেলা ছেড়ে বরং রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করেন ফারুক। বিসিবি সহসভাপতি আজ সাংবাদিকদের বলেন, ‘খেলা ছাড়ার পরে রাজনীতিতে আসার দুনিয়ায় অনেক উদাহরণ আছে। আপনি খেলা ছাড়বেন, এক সময় রাজনীতি করবেন। আমাদের কিছু খেলোয়াড় যাঁরা এই সমস্যায় ভুগছেন— আপনারা সবাই জানেন, নাম বলার প্রয়োজন মনে করি না আমি— এটা যাতে আর আমরা আগামীতে দেখতে না পাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১০

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১১

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৩

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৪

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

১৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

১৬

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১৭

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১৮

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১৯

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

২০