news desk
২৪ সেপ্টেম্বর ২০২০, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি তো তোগ লোক না, আমি এমপি নিক্সন চৌধুরীর লোক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত গত সোমবার নিজ ফেসবুক আইডি থেকে একটি ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটি নিয়ে হইচই পড়ে গেছে গোটা ফরিদপুরে। আপলোড ভিডিওটি জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহাদুজ্জামানকে নিয়ে জানা গেছে। ভিডিওটিতে দেখা যায় জিন্সপ্যান্ট ও কোট পরা এক ব্যক্তির হাতে হাতকড়া। দু’চোখ গামছা দিয়ে বাঁধা। তার সামনের চেয়ারে তার চেয়ারে বসা পরিদর্শক আহাদুজ্জামান বলছেন, ‘তোর কী হইছে? কে মারছে? আমি তো তোগ লোক না। তোগে লোক হলে থানায় থাকতে পারতাম। আমি এমপি নিক্সন চৌধুরীর লোক। আহাদুজ্জামান ওই পুলিশ ফাড়ির দায়িত্ব পাওয়ার আগে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। ভিডিওতে হাতকড়া পরা ব্যক্তি ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত। এ ঘটনা তদন্তে মঙ্গলবার তিন সদস্যের কমিটি গঠন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান। শেখ আরাফাত সাংবাদিকদের জানান, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কাউলিবেড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাতকড়া পরিয়ে গাড়ির মধ্যেই চার পুলিশ সদস্য তাকে মারধর করেন। এরপর পুখরিয়া এলাকায় ডিবি পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয় তাকে। এ সময় চোখ বেঁধে ‘ক্রসফায়ারের’ নানাভাবে ভয় দেখানো হয়। বলা হয়, ‘সকালের সূর্য তুই দেখতে পারবি না। আজই তোর শেষ রাত।’ কিন্তু ওই রাতে এসপি কার্যালয়ের তিনতলায় ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চেয়ারে পিঠমোড়া করে বেঁধে তার দু’পায়ে লাঠি দিয়ে আধাঘণ্টা ধরে পেটানো হয়। এরপর ডিবির তৎকালীন ওসি আহাদুজ্জামান আসেন। সেই ঘটনার ভিডিও তিনি আপলোড করেছেন। আহাদুজ্জামান ২০১৯ সালের ১৭ নভেম্বর থেকে ২০২০ সালের ১২ মার্চ পর্যন্ত ডিবির ওসি হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে সদরপুরের চন্দ্রপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন। এ বিষয়ে পরিদর্শক আহাদুজ্জামান বলেন, ‘আমি আরাফাতকে চোখ বাঁধা অবস্থায় পেয়েছি। তাকে মারধর করা হয়েছে কি না, জানি না। এর আগে আরাফাত আমাকে বলেছিলেন, আমি না-কি নিক্সন চৌধুরীর লোক। এর উত্তরে আমি বলেছি, নিক্সন চৌধুরীর লোক হলে আমি থানাতেই থাকতে পারতাম। ভিডিওটির বিষয়ে ফরিদপুরের এসপি মো. আলিমুজ্জামান সাংবাদিদের বলেন, ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশাকে আহ্বায়ক করে মঙ্গলবার রাতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গণমাধ্যমকে বলেন, ‘আরাফাত অনেক মামলার আসামি। বিষয়টি পরিকল্পিত হতে পারে। আমি আর কিছু জানি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০