Ritesh Beghi
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই কোচকে ছাটাই করে ৬০৯ কোটি টাকা লোকসান ইউনাইটেডের

একে তো দলের পারফরম্যান্স ধারাবাহিক নয়, তার ওপর ম্যানচেস্টার ইউনাইটেড কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করে সম্পর্ক আরও তিক্ত করে তুলেছিলেন রুবেন অ্যামোরিম। অথচ মাঠের পারফরম্যান্সের কারণে তিনি দলটির কোচের দায়িত্ব হারাবেন বলে মনে করা হচ্ছিল। একইসঙ্গে অ্যামোরিমকে ছাটাই করলে বড় অঙ্কের ক্ষতির কথাও জানত ইউনাইটেড। জেনেশুনেই গত ৫ জানুয়ারি পর্তুগিজ এই কোচকে বরখাস্ত করা হয়। তার আগে দীর্ঘ সময়ের কোচ এরিক টেন হাগকে সরিয়ে দিয়েছিল ইউনাইটেড।

এরপর পূর্বানুমানই সত্যি হয়েছে, বেশ আগেভাগেই চুক্তি ভঙ্গ করার কারণে ইউনাইটেডের ক্ষতির পরিমাণটা বেশ বড়। ২০২৭ সালের জুন পর্যন্ত অ্যামোরিমের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল। তাকে বরখাস্ত করার মাশুল হিসেবে ইউনাইটেডকে গুনতে হয়েছে ১৫.৯ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে স্পোর্টিং লিসবন থেকে কোচকে আনতে তাদের আরও ৬.৩ মিলিয়ন পাউন্ড খরচ হয়। সবমিলিয়ে ২১ মিলিয়ন পাউন্ড বা ৬০৮ কোটি ৮২ লাখ টাকা গচ্ছা গেছে ইংলিশ এই ক্লাবটির।

সম্প্রতি অ্যামোরিমের সঙ্গে চুক্তি ছিন্ন করতে গিয়ে ওই পরিমাণ অর্থ খরচের হিসাবটি তুলে ধরেছে ইউনাইটেড। ২০২৪ সালের নভেম্বরে স্পোর্টিং লিসবন ছেড়ে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন অ্যামোরিম। কিন্তু ১৪ মাসের মাথায় তার নতুন এই অধ্যায়ের ইতি ঘটল। শুরুতে অ্যামোরিমকে পেতেও ইউনাইটেডের বড় অঙ্কের অর্থ খরচ হয়েছিল, তার সাবেক ক্লাব বেনফিকাকে দিতে হয়েছিল এক কোটি ১০ লাখ পাউন্ড। এ ছাড়া তার আগে এরিক টেন হাগকে ছাটাই করতে গিয়ে ইউনাইটেডের এক কোটি চার লাখ পাউন্ড খরচ হয়েছিল।

এদিকে, সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ দুই কোচের (টেন হাগ ও অ্যামোরিম) ছাটাইয়ে সর্বমোট ৩৭ মিলিয়ন পাউন্ড হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এর আগে ২০১৪ সালে মাত্র  ৮ মাসের মাথায় ক্লাবটি বরখাস্ত করেছিল তৎকালীন কোচ ডেভিড ময়েসকে। তারপর সবচেয়ে সংক্ষিপ্ত অধ্যায়ের দেখা মিলল অ্যামোরিমকে দিয়ে। তার অধীনে সবমিলিয়ে ৬৩ ম্যাচের মধ্যে ২৫টিতে জিতেছে ইউনাইটেড। এমনকি ১৯৭৩-৭৪ মৌসুমের (রেলিগেশন) পর তারা সর্বনিম্ন ১৫তম হয়ে ২০২৪-২৫ মৌসুম শেষ করেছিল।

পর্তুগিজ এই কোচের সঙ্গে চাকরি হারায় তার পুরো কোচিং স্টাফ। ইউনাইটেডের কোচিং অধ্যায় শেষ হওয়ার পর অবশ্য এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি অ্যামোরিম। পরবর্তীতে ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ইউনাইটেড চলতি মৌসুমের শেষ পর্যন্ত মেয়াদে কোচ করেছে মাইকেল ক্যারিককে। সাবেক এই ইউনাইটেড ফুটবলার ক্লাবটিকে এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে উন্নীত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১০

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১১

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১২

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৩

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৪

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৫

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

১৬

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

১৭

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১৮

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১৯

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

২০