news desk
১৬ ফেব্রুয়ারী ২০২১, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

 দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি।।জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) যান্ত্রিক ত্রুটির কারণে চারদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।
যমুনা সার কারখানা সূত্র জানায়, গত শুক্রবার ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের বয়লারে লিকেজ দেখা দেয়। তারপর থেকে অ্যামোনিয়া উৎপাদন ও ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
 কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুদীপ মজুমদার জানান, পাওয়ার প্ল্যান্ট ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার নিজস্ব প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটি সারাতে কাজ করছেন। কারখানা স্বাভাবিক উৎপাদনে যেতে কয়দিন সময় লাগবে তা তিনি বলতে না পারলেও চলতি মাসের শেষের দিকে সম্ভাবনা রয়েছে বলে জানান।
সার কারখানাটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সারের চাহিদা পূরণ করে আসছে। দ্রুত যান্ত্রিক ত্রুটি সারিয়ে চালু না হলে কারখানার কমান্ড এরিয়ায় চলতি ইরি-বোরো মওসুমে সারের সঙ্কট হতে পারে।
এ ব্যাপারে কারখানার বিক্রয় বিভাগের ইনচার্জ ওয়ায়েছুর রহমান জানান, বর্তমানে কারখানায় নিজস্ব উৎপাদিত ৪৭ হাজার ৪৪৪.৩০ মে. টন ও আমদানিকৃত ১৯ হাজার ৪৯৮.৪০ মে. টন সার মজুদ রয়েছে। এরমধ্যে চলতি ফেব্রুয়ারি মাসে কমান্ড এরিয়ায় বরাদ্দ দেয়া হয়েছে ৭৯ হাজার ৪৬২.৪০ মে. টন। বিক্রি হয়েছে ২৩ হাজার ৯৫৩.৭০ মে. টন। এ মাসেই উৎপাদন চালু হলে সার সঙ্কট হবে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০