news desk
১৮ ফেব্রুয়ারী ২০২১, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষ-অন্তরে বিষ : মাহমুদা বেগম ক্রিক

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:  ‘ধানের শীষ অন্তরে বিষ, এক সময় মসজিদে ও মন্দিরে হামলা চালিয়েছিলো কারা? এই ধানের শীষের বিএনপি-জামায়াতের লোকজন।’ বাঙালী জাতি বীরের জাতি, এজন্য নৌকা মার্কার প্রার্থীর কোন ভয় থাকার কথা নয়। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম নৌকা মার্কা নিয়ে এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন।
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম  ক্রিক।
নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে মধুখালী পৌরসদরের আখচাষী কল্যাণ সংস্থা চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি ও উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় বিশেষ বর্ধিত সভায় মাহমুদা আরো বলেন, এই নির্বাচনে এলাকা যে উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনা সরকারই করেছেন। গত দশ বছরে মধুখালির কৃতি সন্তান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে অনেক উন্নয়নমুলক কর্মকান্ড হয়েছে এই নির্বাচনী এলাকায়। যা এখনো অব্যহত রেখেছেন বর্তমান সাংসদ মনজুর হোসেন।
যুবলীগ নেতা শাহিদুল ইসলাম ও মির্জা কলিমুল্লাহ সুজনের পরিচালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, যুবলীগ নেতা ওয়ালিদ হাসান মামুন, আনোয়ার হোসেন, শেখ সেলিমুজ্জামান, হারুন অর রশিদ, রইচউদ্দিন, মো. শোভন, মনিরুজ্জামান মন্নু, তৌহিদ, এনামুল হক মাহমুব, রঞ্জন কুমার বিশ্বাস, আমিনুল ইসলাম মিন্টু, সুভাষ কমার বিশ্বাস, মিন্টু প্রমুখ। সভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, মধুখালী বাজার প্রদক্ষিণ করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০