news desk
৩০ জানুয়ারী ২০২০, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর ১২জন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২জন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
২৯ জানুয়ারি বুধবার দুপুর ১২ ঘ–টিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা) এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব গনপতি রায়, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় র‌্যাব ফোর্সসহ নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মঙ্গলবাড়ী বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে ১২জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন।
র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার সরদ থানাধীন পিঁচুলিয়া এলাকার মোঃ খিদ্দিছের ছেলে খায়রুল ইসলাম (৩২), দারাজ উদ্দিনের ছেলে মোঃ ছোটন (২২), দোগাছি এলাকার মৃত আবু বক্করের ছেলে চঞ্চল (২৫), চক ভারনিয়া এলাকার মৃত সেলিম উদ্দিনের ছেলে রইচ হোসেন (৩০), নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নানাইচ এলাকার মৃত আবু তাহেরের ছেলে মামুন হোসেন (৩০), মঙ্গলবাড়ী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে টিপু সুলতান (৪০), মোকন্দপুর এলাকার শ্রীঃ সুকমল মালীর ছেলে রনি (১৮), জাহানপুর বাবু পাড়া এলাকার মাহবুব আলমের ছেলে আরিফুল ইসলাম (২৮) গণদের প্রত্যেককে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে তিন মাস করে কারাদন্ড ও ২০ টাকা করে জরিমানা এবং ধামইরহাট থানার বড় শিবপুর মাদ্রাসাপাড়া এলাকার জায়বর আলীর ছেলে সাজু মিয়া (২৩), মঙ্গলবাড়ী এলাকার মজিবর মন্ডলের ছেলে আতিকুর রহমান (৪৩), জয়পুরহাট জেলার সরদ থানাধীন জিতারপুর এলাকার মুন্তাজ মন্ডলের ছেলে মীর শহীদ (৩৭), চন্ডিপুর এলাকার ফিরোজ হোসেনের ছেলে এরশাদ হোসেন (২২), গণকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে হাতেনাতে গ্রেফতার করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামীদের প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড ও প্রত্যেককে ২০ টাকা করে জরিমানাসহ সর্বমোট ২৪০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ সময়ে আসামীদের নিকট থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সরঞ্জামাদি উক্ত ঘটনাস্থলেই স্থানীয় জনসাধারনের সম্মুখে ধ্বংস করে সাজাপ্রাপ্ত আসামীদের নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০