news desk
১২ এপ্রিল ২০২০, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ জেলা থেকে ১১৮ জনের নমুনা সংগ্রহ, হোম কোয়ারেনটাইনে ৮১ জন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ’র সিভিলসার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল জানিয়েছেন নওগাঁ জেলা শেকে এ পর্যন্ত মোট ১১৮ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ৬০ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গছে। এদের কারও শরীরে করোনা ভা্িরাসের কোন লক্ষন পাওয়া যায় নি। সকলেই সুস্থ্য রয়েছেন।

সূত্রমতে নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনকে হোম কোয়ারেন টাইনে পাঠানো হয়েছে। এই সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় এবং সম্পূর্ণ সুস্থ থাকার কারনে ১৬ জনকে হোমে কোয়ায়েরটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। উল্লেখ্য নওগাঁ জেলায় শুরু থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ২ জনকে হোমে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছিল। এদের মধ্যে এ পর্যন্ত হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ১ হাজার ৯শ ২১ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৮১ জন।

অপরদিকে নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি এলাকার এক ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকাল ৮টায় মৃত্যু বরন করেন। গ্রামবাসী তার দাফন করতে অনাগ্রহ প্রকাশ করলে জেলা প্রশাসনের উদ্যোগে তার দাফনের দায়িত্ব গ্রহণ করা হয়েছে।

এ ছাড়াও বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের খলসী গ্রামে নারায়নগঞ্জ থেকে আসা এক ব্যক্তির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করলে প্রশাসনের উদ্যোগে তার নমুনা সংগ্রহের জন্য গেলে সে পালিয়ে যায়। এ নিয়ে করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী ।

এদিকে নারায়নগঞ্জ ফেরত এক ব্যক্তির জ্বর সর্দির লক্ষন দেখা দেয়ায় নওগাঁ শহরের রজাকপুর বৌবাজার এলাকায় একব্যক্তি রুম কোয়ারেনটাইনে রয়েছেন। পস্বাস্থ্যবিভাগ তার নমুনিা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে ৯ এপ্রিল। এখন পর্যন্ত তার পরীক্ষার ফলাফল পাওয়া যায় নি। ঐ এলাকায় প্রশাসনের ঘোষনা অনুযায়ী লকডাউন বলবৎ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০