Publisher
১৭ অগাস্ট ২০২৩, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বর মধ্যে নতুন বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, নতুন বছরের প্রথমদিন সকল শিশুর হাতে বই পৌঁছাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, নভেম্বরের মধ্যে আগামী শিক্ষাবর্ষের সকল বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।
নতুন বছরে ২য় ও ৩য় শ্রেণির পাঠ্যবই পরিমার্জিত পাঠ্যক্রম অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। পরবর্তী বছর ৪র্থ ও পঞ্চম শ্রেণির জন্য নতুন পাঠ্য বই প্রণয়ন করা হবে।

আজ সকালে কক্সবাজারের একটি হোটেলে ইউএস এআইডি’র সবাই মিলে শিখি প্রকল্পের ২য় বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) একথা বলেন।

গণশিক্ষা সচিব বলেন, সবাই মিলে শিখির মূল কথাই হল কেউ বাদ যাবে না, কিংবা পিছিয়ে পড়বে না, সবাই সমান সুযোগ পাবে, সম্মিলিত প্রয়াসে নিরন্তর এগিয়ে যাবে। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে শিশুদের গড়ে তুলতে কর্মপরিকল্পনা নেয়ার আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, ইউএস এআইডির পরিচালক Andrew Holland, Sonjai Reynolds-Cooper, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা প্রমুখ।

প্রসঙ্গত, সবাই মিলে শিখি প্রকল্পের আওতায় ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের ০৯টি জেলার ১৬টি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আরও ২০টি উপজেলাসহ মোট ৩৬টি উপজেলার ৫ হাজারেরও অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজারেরও বেশি শিক্ষকবৃন্দকে প্রশিক্ষণ দেয়া হবে প্রায় ২০০ কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ ৫ বছর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০