Ritesh Beghi
২ জুলাই ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

সহজ ছিল না পথটা, তবে বেশ লড়াই করেই ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের এনআরজি স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জাপানকে ২-১ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। 

দলের জয়ে গোল করে ত্রাণকর্তা হন ক্যাসেমিরো ও মার্তিনেল্লি। শেষ ষোলোর লড়াইয়ে এবার তাদের মুখোমুখি হতে হবে ‘ডার্ক হর্স’ নরওয়ের।অন্যদিকে, শেষ ষোলোর লড়াইয়ে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বুধবার (১ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। দলের জয়ে জোড়া গোল করে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন অধিনায়ক হ্যারি কেইন।

এই জয়ের মাধ্যমে শুধু পরের রাউন্ডেই পা রাখেনি ইংল্যান্ড, বরং ঘুচেছে দীর্ঘদিনের এক অস্বস্তিকর রেকর্ডও। ১৯৯০ সালের বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতল ইংল্যান্ড। ১৯৯০ সালের সেই আসরে ক্যামেরুনকে অতিরিক্ত সময়ের ম্যাচে হারিয়েছিল তারা।

আর মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকো ২-০ ব্যবধানে ইকুয়েডরকে বিদায় করে নিজেদের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে।

আগামী রোববার (৫ জুলাই) রাউন্ড অব ১৬-র খেলায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচের জয়ী দলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০