news desk
১৩ জানুয়ারী ২০২১, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলছিটি পৌর নির্বাচন : আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী কে এম মাছুদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার ১৩ জানুয়ারি সকালে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। মাছুদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মাছুদ খানের রিটকারী আইনজীবী অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের আদেশের ফলে আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে কে এম মাছুদ খানের প্রার্থিতা বৈধ হয়েছে। তিনি নির্বাচনে অন্য মেয়র পদপ্রার্থীর মতোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তাঁকে সব ধরনের সহযোগিতার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের ৩ ও ৫ জানুয়ারি মাছুদ খানের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করা হয় এবং কেন ওই আদেশ অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে চার সপ্তাহের রুল জারি করা হয়।

গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মেয়র পদপ্রার্থী কে এম মাছুদ খানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ ওহিদুজ্জামান মুন্সি। এ ঘটনায় মাছুদ খান ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। পরে তিনি গতকাল মঙ্গলবার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন।

এ আদেশের ফলে নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত আবদুল ওয়াহেদ খান, বিএনপির মনোনীত মো. মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. শাহ জালাল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কে এম মাছুদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাছুদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নির্বাচনে সাধারণ কাউন্সিলর ৪০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘নলছিটি পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ২৪ হাজার ১০১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৫১ জন নারী ও ১২ হাজার ৫০ জন পুরুষ ভোটার। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রের ৭৯ বুথে ভোটগ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১০

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১১

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

চীনের পথে প্রধানমন্ত্রী

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

১৮

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১৯

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

২০