news desk
১৭ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটক সিনেমা বা কোন ওয়েব সিরিজে তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন দেওয়া যাবে না

নাটক সিনেমা বা কোন ওয়েব সিরিজে তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন দেওয়া যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।তিনি বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধূমপান স্বাস্থ্যের জন্য মৃত্যুর কারন। এটা নিশ্চিত করার মধ্য দিয়েই সেই সিনেমা বা ওয়েব সিরিজের প্রচারের অনুমতি দেওয়া হয় অনুমতি দেওয়া হয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বার্তা২৪.কম-এর কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,’করোনা ভাইরাসে যার আক্রান্ত হচ্ছে তাদের অনেকেই ধূমপানে আসক্ত ছিলেন। তামক নিয়ন্ত্রণ আইন কঠোর বাস্তবায়ন করা হচ্ছে। ধুমপান মুক্ত বাংলাদেশ গড়তে তামাকের উপর কর আরো বাড়ানো হচ্ছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি আশা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন তামাক থেকে মুক্ত থাকতে পারে। সেজন্য আমাদের সকল সংসদ সদস্য কাজ করছে। ধূমপান বিরোধী আইন আরও কঠোর ভাবে যেন হয়। সেই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাজ করতে হবে।

তিনি বলেন, ধূমপান বা তামাক সেবনের ফল গত এক শতাব্দীতে ৩০ লাখ মানুষের মৃত্যু বেড়েছে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে আগামি শতাব্দিতে বিশ্বে একশ’ কেটি মানুষের মৃত্যুর আশংকা রয়েছে।

ডা. মুরাদ হাসান বলেন, দেশের এক তৃতীয়াংশ মানুষ তামাক সেবন করেন। এর ফলে ২০১৮ সালে ১ লাখ ২৬ মানুষের মৃত্যু হয়েছে। যা মোট মৃত্যুর সাড়ে ১৩ শতাশ।

‘প্রধানমন্ত্রীর ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে দেশের শীর্ষ মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম। এতে সহযোগিতায় রয়েছে ডব্লিউবিবি ট্রাস্ট।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ তুলে ধরেন দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাড. সৈয়দ মাহবুবুল আলম।

এছাড়া আরও উপস্থিত রয়েছেন- বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০