news desk
২৪ অক্টোবর ২০১৯, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর অভিযানে পেটের ভিতর ইয়াবা পাচারকারী আটক


এস এম আবু কাউসার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে অভিনব কৌশলে ইয়াবা পাচারকারকালে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ সদস্যরা। পরে তার পেট হতে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারী মোঃ তাজুল ইসলাম (৪৫) এর বাড়ী নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন ভারগাঁও দরগাহ বাড়ী এলাকায়। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে ঢাকায় এসে ঢাকা ও নারায়নগঞ্জের মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিয়ে আসছে।
গোপনসূত্রে জানা যায় নারায়ণগঞ্জের একজন ইয়াবা পাচারকারী দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছে। এরই প্রেক্ষিতে অদ্য ২৪ অক্টোবর ২০১৯ তারিখে গোয়েন্দাসূত্রে জানা যায় যে উক্ত ইয়াবা পাচারকারী একই কৌশলে কক্সবাজারের টেকনাফ হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে একটি বাস থেকে সন্দেহবাজন হিসেবে মোঃ তাজুল ইসলাম’কে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলামের কথা ও আচরণে অসংলগ্নতা ও অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। অতঃপর তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নিকটবর্তী কাঁচপুর ব্রীজ সংলগ্ন সাজেদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে এক্সরে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডি¤¦াকৃতির বস্তু বিশেষ রয়েছে। পরবর্তীতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত তাজুল ইসলাম স্বীকার করে যে তার পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ১০০টি ইয়াবার পোটলা রয়েছে যার প্রত্যেকটিতে ৩০ পিস করে মোট ৩০০০ পিস ইয়াবা রয়েছে। সে আরও স্বীকার করে যে, কক্সবাজারে এই ইয়াবার পোটলাগুলো সে খাবারের সাথে গিলে খায় এবং ঢাকায় এসে পায়খানার সাথে বের করে। অতঃপর সে হাসপাতালের টয়লেটে গিয়ে তার পায়ু পথ দিয়ে কালো টেপ মোড়ানো ছোট ছোট ডিম্বাকৃতির ১০০টি পোটলা বের করে দেয়। উক্ত পোটলাগুলো হতে প্রত্যেকটিতে ৩০ পিস করে মোট ৩০০০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত তাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০