news desk
৯ এপ্রিল ২০২০, ৬:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়নগঞ্জে ভয়াবহ রূপে করোন, কোয়ারেন্টাইনে ডিসিসহ শীর্ষ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নারায়ণগঞ্জে জেলা প্রশাসক, ইউএনও , সিভিল সার্জন ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা কোয়ারেন্টাইনে চলে গেছেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসকও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

ইতিমধ্যে অনুষ্ঠিত বিভিন্ন সভা ও কর্মকাণ্ডে শীর্ষ পর্যায়ের এসব কর্মকর্তা নারায়ণগঞ্জ হাসপাতালের ওই ডাক্তারের সংস্পর্শে এসেছিলেন— এমন সন্দেহ থেকে ওই কর্মকর্তারা কোয়ারেন্টাইনে গেছেন।

কোয়ারেন্টাইনে থাকা কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক জসিম উদ্দিনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে বুধবার (৮ এপ্রিল) দুপুরে। মঙ্গলবার রাত থেকে অসুস্থতা বোধ করতে থাকলে তিনি একপর্যায়ে তার বাংলোয় বিশ্রামে চলে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও সেলফ আইসোলেশনে আছেন। এছাড়া জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজও কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনিও মঙ্গলবার থেকে অসুস্থতা বোধ করছিলেন। বুধবার (৮ এপ্রিল) এই কর্মকর্তাদের কেউই অফিসে যাননি।

করোনা পরিস্থিতি মোকাবেলায় নানা কার্যক্রমের মধ্যে বেশ তৎপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন । তবে তিনি জানান, সুস্থ আছেন, শুধূমাত্র সর্তকতা অবলম্বন করছেন। তিনজন এসিল্যান্ডও বাসায় থেকেই সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সতর্কতায় সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. আসাদুজ্জামান অন্যান্যরা। কিন্তু কার্যক্রম অব্যাহত রয়েছে সকলেরই।

জেলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল কক্ষ থেকে লুৎফর রহমান জানান, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এবং আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ মোট ৪৩ জন। তাঁরা আইইডিসিআরের অধীনে চিকিৎসাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০