news desk
২৭ মার্চ ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিরনগরে টিসিবি‘র পণ্য ক্রয়, উপচে পড়া ভীড়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের আজ শনিবার থেকে টিসিবি‘র পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে।সকাল ৯টা থেকে নাসিরনগর সরকারি
কলেজ প্রাঙ্গণে এ টিসিবি‘র পণ্য বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল থেকে টিসিবি‘র চিনি,মশুর ডাল,সয়াবিন তেল ও পেয়াঁজ ক্রয় করতে কলেজ চত্বরে স্থানীয় নারী-পুরুষের লাইন ধরে ভিড় করতে দেখা গেছে। এসময় ন্যায্যমূল্যে টিসিবি‘র পণ্য পেয়ে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। টিসিবি‘র পণ্য ক্রয়ে এলাকার জনগনের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। পবিত্র মাহে রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্বাভাবিক রাখতে টিসিবি‘র পণ্য বিক্রয় কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ক্রেতারা আশাবাদ ব্যক্ত করেন।
টিসিবি‘র ডিলার মেসার্স লায়েছ উদ্দিন এন্টার প্রাইজের প্রোপাইটর লায়েছ উদ্দিন জানান, নির্ধারিত মূল্যে পেয়াঁজ প্রতি কেজি ২০ টাকা,চিনি প্রতি কেজি ৫০ টাকা,মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ৯০ টাকা দরে বিক্রি করছেন। তবে যে পরিমাণ পণ্য বরাদ্দ দেয়া হয় তা দিয়ে নাসিরনগরের মানুষকে পোষানো সম্ভব নয়।চাহিদার তুলনা ক্রেতা বেশী। তাই পণ্যের চাহিদা বাড়ানো দাবি জানান তিনি।উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, টিসিবি‘ পণ্য সঠিকভাবে সরকার কতৃর্ক নির্ধারিত মূল্যে সামাজিক দুরত্ব বজায় রেখে টিসিবি‘র পণ্য বিক্রি করা হচ্ছে।আগামী রমজান মাস পর্যন্ত এ কর্মসূচী চলবে। এ উপজেলায় পণ্যের চাহিদা বাড়ানো জরুরি।

আকতার হোসেন ভুইয়া
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০