Ritesh Beghi
৩১ মার্চ ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও

শতভাগ ফিট না হওয়ায় বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমারকে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে নিজের ফিটনেস নিয়ে কোচকে বার্তা দিলেন ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ড।

ফ্রান্সের কাছে ব্রাজিলের হারের পর সান্তোসের অনুশীলন ম্যাচে জাদুকরী ফুটবলে সমর্থকদের আক্ষেপ বাড়িয়েছেন নেইমার। ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্টে মুগ্ধতা ছড়ান ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে আনচেলত্তির মন জয়ের জন্য নেইমারের হাতে রয়েছে ১৪টি ম্যাচ। নিজেকে ফিট প্রমাণের ব্যাপারে নেইমার এখন আরও বেশি আত্মবিশ্বাসী।

এদিকে ফিটনেসের অজুহাতে নেইমারকে উপেক্ষা করায় আনচেলত্তির সমালোচনায় যোগ দিয়ে পর্তুগিজ কোচ জোসে মরিনিও বলেছেন, ‘পর্তুগাল যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিংবা আর্জেন্টিনা যদি লিওনেল মেসিকে দলে না ডাকে, কেমন হবে ভাবুন। পারস্পরিক কোনো সমঝোতা ছাড়া নেইমারের মতো খেলোয়াড়কে আপনি জাতীয় দলের বাইরে রাখতে পারেন না। এটা নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি। আনচেলত্তি ভুল করেছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০