news desk
১৫ জুন ২০২০, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি এলাকাকে রেড জোন ঘোষণা 

 

মোঃমিজানুর রহমান,পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ঊর্মি ভৌমিক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করেন।
মঠবাড়িয়া পৌরসভার মধ্যে ওই এলাকাটি করোনা ভাইরাসের সংক্রমনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকায় এটি রেড জোনের আওতায় আনা হয়েছে বলে জানান ইউএনও।
তিনি আরও জানান, মঠবাড়িয়া পৌরসভায় এ পর্যন্ত ৭ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৫ জনই থানাপাড়া এলাকার বাসিন্দা।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেড জোনের মধ্যে যাত্রী পরিবহনের জন্য কোন প্রকার যান চলাচল করতে পারবে না। এছাড়া মুদি ও ঔষধের দোকান ব্যতীত অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারির জন্য খাবার দোকান খোলা রাখা যাবে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাজারে যেতে পারবে না এবং রোগী ব্যতীত কেউ হাসপাতালেও যেতে পারবে না। আর কেউ সরকারি এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে সংক্রমন রোগ প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  মঠবাড়িয়া উপজেলায় এখন পর্যন্ত ২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০