news desk
১২ সেপ্টেম্বর ২০২০, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে এবং থাকবে

মতলব প্রতিনিধি : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা তাঁর বক্তব্যে বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবেই।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সবাইকে স্বোচ্ছার হতে হবে। যারা দেশকে এগিয়ে নিবে তাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশের যুবসমাজ মাদকের সাথে সম্পক্ত হচ্ছে। এতে দেশের ক্ষতি হচ্ছে। আমাদের দেশে যে উন্নয়ন হচ্ছে এগুলো উন্নত দেশের লক্ষন। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলতে হবে। পুলিশকে জনগন তথ্য দিয়ে সহায়তা করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক গ্রহনকারী সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। যেখানেই অপরাধ মূলক কর্মকান্ড বা কোন সমস্যা দেখবেন তখন এ ৯৯৯ নম্বরে ফোন করবেন দ্রæত সময়ের মধ্যে পুলিশ এসে যাবে।
ওসি নাছির উদ্দিন মৃধা আরও বলেন, শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। শিক্ষার্থীরা যাতে এ ধরনের মরনব্যাধি নেশায় আসক্ত না হয় তাদের বুঝাতে হবে। মাদকের সমস্যা কারও একার সমস্যা না, এটি জাতীয় সমস্যা। যে যুব সমাজ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা আজ মাদকাসক্ত। তাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাদক সেবীদের কাছ থেকে আমরা কেউ নিরাপদ নই। তাই সকলে মিলে মাদক গ্রহনকারীদের নির্মূল করতে হবে।

তিনি বলেন, মাদকের ব্যাপারে আমাদের পুলিশ বাহিনী মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে এবং সব সময় থাকবে। যারা মাদক বিক্রেতা তাদের তালিকা করতে হবে। তাদের তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। আপনারা শুধু আমাদের তথ্য দিবেন কারা মাদকের ব্যবসা ও মাদক গ্রহন করে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যস্থা গ্রহন করব। আমাদের সকল দক্ষতা দিয়ে সমাজ থেকে মাদক নিমূল করা হবে। সকল ধরনের মাদক সেবীদের তথ্য দিয়ে দেশকে রক্ষা করতে হবে। যে দেশকে ভালোবাসে সে কখনও মাদকাসক্ত হবেনা। তাই দেশকে ভালোবাসতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর যুবলীগ নেতা নাজমুল খানের সঞ্চালনায়, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোখলেসুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক।

মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, পৌর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি মো. নাছির উদ্দিন মিয়া, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, উপজেলা কমিউনিটি পুলিশিং এর প্রচার সম্পাদক জাকির হোসেন বাদশা, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মমিনুল ইসলাম, ছেংগারচর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি শরিফ দর্জি, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইদ্রিস আলী, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপু, মাহিন হোসেন সৈকত, নুরনবী খান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০