news desk
৭ জানুয়ারী ২০২১, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় হবে উন্নয়নের বিজয়: চুমকী এমপি

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ২ বর্ষ পূর্তি উদযাপন উপলে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারী) সন্ধ্যায় পৌর ৬ নং ওয়ার্ড আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে চৌড়া নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রহলাদ চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

এসময় বক্তব্য রাখেন- জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন-পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় হবে উন্নয়নের বিজয়। নৌকার বিজয়ের মাধ্যমে সেই উন্নয়ন হবে আপনাদের। আওয়ামীলীগের নৌকা মার্কায় বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিহিত রয়েছে। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী শক্ররা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশের উন্নয়নে ভাটা পড়ে যায়। দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ মতার বাইরে ছিলেন। এর মধ্যে যারা দেশ চালিয়েছেন তারা নিজেদের আঁখের গোছানোতে ব্যস্ত থাকায় দেশের কোনো উন্নয়ন হয়নি।
তিনি আরও বলেন, একজন পৌর মেয়রের দায়িত্ব ও কর্তব্য হলো এলাকার উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা করা। বর্তমানে যিনি মেয়র রয়েছেন, তিনি জনগণের সমস্যা সমাধান না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। একজন মেয়র জনগণের সুবিধার্থে রাস্তাঘাট করবেন, ড্রেনের মাধ্যমে জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করবেন, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান তৈরি করবেন এবং জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করবেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে জনগণের চিন্তা যেই মেয়র করেন না, তাকে আবার ভোট দিলে দুর্ভোগ আপনাদেরই হবে। তাই নিজেদের স্বার্থে ভুল করেও নৌকার বাইরে কাউকে ভোট দিবেন না। আসন্ন পৌর নির্বাচনে নৌকায় ভোট না দিলে পৌর এলাকায় আমি আর কোনো উন্নয়ন করবো না।
এবার একজন স্বচ্ছ রাজনীতিবিদ রবিন হোসেনকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী করা হয়েছে। নৌকা মার্কায় রবিনকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। প্রতিটি গ্রামে কমিটি গঠন করতে হবে। তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের মাঝে তুলে ধরবে এবং নৌকায় ভোট দিতে জনগণকে উৎসাহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০