news desk
২২ মার্চ ২০২১, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিটি ওয়ার্ডে ব্যায়ামাগারের ব্যবস্থা করা হবে : তাপস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগারের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করছি। সেখানে ব্যায়ামাগারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। আমাদের প্রায় ৩০টি ওয়ার্ডে ব্যায়ামাগার আছে। আমরা সেগুলোতে আধুনিক সরঞ্জাম সংযোজন করতে যাচ্ছি। আমরা ব্যায়ামাগারগুলোর পরিবেশও ভালো করার উদ্যোগ গ্রহণ করব। আমি তরুণ সমাজকে আহবান করব- আপনারা আপনাদের ওয়ার্ডের সেই ব্যায়ামাগারগুলো ব্যবহার করবেন।’

সোমবার (২২ দুপুরে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু মিস্টার ঢাকা উন্মুক্ত বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এই ঘোষণা দেন।

তাপস বলেন, ‘আমরা এরই মাঝে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি এবং তা সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্যায়ে আমরা ফুটবল ও ক্রিকেট দিয়ে সেটা আরম্ভ করেছি এবং আমরা ভবিষ্যতে আরও তিনটি খেলা এর সঙ্গে সম্পৃক্ত করতে চাই।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘এটি আসলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না, এই শরীর গঠন (বডিবিল্ডিং) কতটা পরিশ্রম, কতটা অধ্যবসায়ের কাজ। একটি ছোট ফেডারেশন হওয়া সত্ত্বেও সামাজিকভাবে তরুণদের জন্য কতটা অবদান রাখা যায় – এখানে না আসলে আমি সেটা অনুধাবন করতে পারতাম না।’

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন, আয়োজক কমিটি ও বিচারকমণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে তাপস বলেন, ‘বড় বড় ফেডারেশন বা খেলা নিয়ে আমরা চিন্তা করি। সেগুলো অবশ্যই অনেক অনেক প্রয়োজন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০