Publisher
২ অক্টোবর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে ঘিরে রাজধানীতে বাড়তি পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানীর একটি পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, “বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। প্রতিটি বিসর্জনস্থলে আগেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় থাকবে।”

তিনি আরও বলেন, “নগরবাসীর প্রতি অনুরোধ—যারা সাঁতার জানেন না তারা যেন নৌকায় না উঠেন। যারা সাঁতার জানেন, তারাও যেন লাইফ জ্যাকেট পরে ওঠেন। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।”

ডিএমপি কমিশনার জানান, এ বছর ঢাকায় ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ নবমী, কাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

তিনি বলেন, “আমরা প্রায় এক মাস আগে থেকেই নিরাপত্তা পরিকল্পনা শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি একাধিক বৈঠক করেছে যাতে পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।”

সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই দেশে শত শত বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এই সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া।”

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০