Publisher
৮ সেপ্টেম্বর ২০২১, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। নিউজিল্যান্ডকে চলমান পাঁচ ম্যাচের সিরিজে ইতোমধ্যে ৩-১ ব্যবধানে হারাল টাইগাররা। সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার মিরপুরের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 

বুধবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নাসুম আহমেদের স্পিন বিভ্রান্ত হয়ে ১১.৩ ওভারে ৫২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪ ওভারে মাত্র ১০ রানে একাই ৫ উইকেট নেন নাসুম আহমেদ।

দলের এমন বিপর্যয়ে হাল ধরেন উইলি ইয়াং। তিনি একাই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। উইকেটের একপাশ ইয়াং আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

ইনিংসের শেষ দিকে কিউই শিবিরে ধস নামান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার গতির মুখে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে উইলি ইয়াং একাই ৪৬ রান করেন। বাংলাদেশ দলের হয়ে চার ওভারে ১০ ও ১২ রান খরচায় সমান ৪টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

৯৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমেও ৬ ওভারে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৭ রানে নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করেন নাঈম।

এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৮ বলে এক চার ও দুই ছক্কায় ৪৩ রান করেন রিয়াদ।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩/১০ (উইলি ইয়াং ৪৬, টম ল্যাথাম ২১, ফিন অ্যালান ১২; নাসুম আহমেদ ৪/১০, মোস্তাফিজুর রহমান ৪/১২)।

বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৬/৪ (মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩*, মোহাম্মদ নাঈম ২৯; এজাজ প্যাটেল ২/৯)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০