Ritesh Beghi
২১ জুন ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫

ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া।  এতে অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ।

শনিবার (২০ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ফেদোরভ জানান, হামলায় আবাসিক ও বাণিজ্যিকসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন এবং ইউটিলিটি কর্মীরা হামলার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ বন্ধে আলোচনা স্থবির হয়ে থাকায় রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে।

এদিকে শনিবার সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বিমান হামলায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, একটি নির্দেশিত বিমান বোমা আবাসিক এলাকায় আঘাত হানলে একজন নারী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি টেলিগ্রামে জানিয়েছেন।

অন্যদিকে, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, জেলেনিভকা এলাকায় ড্রোন হামলায় ৭২ বছর বয়সি এক নারী আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০