news desk
১৮ ফেব্রুয়ারী ২০২১, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সামগ্রিক উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি।।প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় আমরা উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছি। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন মাথাপিছু আয় ছিল ৫০০ ডলারের মতো, এখন দুই হাজার ডলারের বেশি।
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী দুপুরে জামালপুর পৌর শহরের আমলাপাড়ায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ১০০০ আসন বিশিষ্ট মির্জা আজম অডিটোরিয়াম উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য অবাধ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনেকগুলো ইকনোমিক জোন করা হয়েছে। এসব জোনে হাজারো শিল্প কারখানা হবে। এসব কারখানায় অনেক পণ্য উৎপাদিত হবে। উৎপাদিত পণ্য রফতানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের ধারা অব্যাহত রেখে সামগ্রিক উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ও শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০