Publisher
১৯ মে ২০২১, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক ঘটনায় গ্যারেজে আগুন,বাড়ী ঘর ভাঙচুর-ধাওয়া পাল্টা হাওয়া

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: কখনও দিনের বেলায়। কখনও সন্ধ্যা অথবা রাতের আঁধারে প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষে ঢাল-সড়কি-রামদাঁ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমে পড়ছে রক্তক্ষয়ী লড়াইয়ে। সংঘাতের সময় বাড়ী ঘর ও বাজারের দোকানপাটের মালামাল ভাংচুর করার পাশাপাশি চালাতে থাকে লুটপাট। আধিপত্য বিস্তারে গ্রামের মাতুব্বর ও তাদের অনুসারী সমর্থকদের কারনে একদিকে যেমন এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটছে অন্যদিকে অসহায় ও দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন।

ঈদপূর্ব থেকে ঈদ পরবর্তী সময়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুন্সুরাবাদ,মাধবপুর,খাপুরা, ভিমিরকান্দা,সিঙ্গারিয়াসহ বেশ কয়েকটি গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ও সংঘর্ষ একের পর লেগেই আছে বলে এমন অভিযোগ বিভিন্ন গ্রামবাসীর। সংঘাত ও সংঘর্ষর ঘটনার সুত্রতায় আজ বুধবার সকালে মুন্সুরাবাদ বাজার এলাকায় বিবদমান সাধু ও আকরামগং এর মাঝে ধাওয়া ও পালাটা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দিলেও এলাকায় বইছে উত্তেজনা।

দিনের অপর ঘটনা ঘটেছে একই ইউনিয়নের মাধবপুর গ্রামে। বিবদমান প্রবাসী সাইদুল বেপারী ও সিরাজ তালুকদার গ্রুপের মাঝে।

গ্রামবাসী জানায়, সাইদুল গ্রুপের লোকজন ভাড়া করে লোক এনে মাধবপুর গ্রামের সিরাজ তালুকদারের সমর্থকদের একটি গ্যারেজ পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে গ্যারেজে রাখা দূটি মটর সাইকেল, একটি ইটভাঙ্গার মেশিন ওদুটি ব্যটারি চালিত ভ্যান গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ সিরাজ তালুকদার গ্রুপের। শেষ খবর পর্যন্ত এলাকায় মহড়ার পাশাপাশি বইছে টান টান উত্তেজনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০