news desk
২১ এপ্রিল ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত-২৫

ফরিদপুর  :: ফরিদপুরের ভাঙ্গা  উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এলাকার আধিপত্য কোন্দলের সূত্রতায় দুই পক্ষের সংঘর্ষে শহীদ মাতুব্বর (৫০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ সোমবার সকাল সোয়া দশটা থেকে গ্রাম্য আধিপত্য নিয়ে এই সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে অভিযোগ গ্রামবাসীর।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর ও স্থানীয়রা জানান, মানিকদহ ইউনিয়নের শাহজাহান মাতুব্বর ও জাহাঙ্গীর মাতুব্বর সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য ও রাজনৈতিক কোন্দলের সূত্রতা নিয়ে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে ঘটে। উত্তেজনাকর পরিস্থিতির চরম মুহূর্তে এতে শহীদ মাতুব্বরকে ধারালা অস্ত্র দিয়ে আঘাত করতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্বার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বাকি আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা থেকে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কিন্ত দুপক্ষের সমর্থকরা বিরোধে অংশ নেওয়ার জন্য আবারও প্রস্তুত হচ্ছে। যে কেন সময় বড় ধরনের সহিংস ঘটনা ঘটে যেতে পারে বলে অভিযোগ এলাকাবাসীর।

এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমানসহ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা দেশীয় অস্ত্রউদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০