news desk
১১ সেপ্টেম্বর ২০২০, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর প্রেসক্লাবে কবির সভাপতি ও খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :  বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও কঠিন নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে গতকাল (১০ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের উপ-নির্বাচন (২০২০-২১) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত চলে। উপনির্বাচনে কবির সিদ্দিকী সভাপতি ও মশিউর রহমান খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দুইটি প্যানেলের সর্বমোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৯২ জন সদস্যর মধ্যে ৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্ধন্দী প্রার্থী পেয়েছেন দৈনিক ভোরের রানারের সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে দেশ টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্ধন্দী প্রার্থী এটিএন বাংলা/এটিএন নিউজ / বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল পেয়েছেন ৪০ ভোট।

সহ-সভাপতি পদে বাংলার আকাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ ৪৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ফাস্ট বিডি নিউজের সম্পাদক শেখ ফয়েজ আহমেদ ৪৩ ভোট পেয়ে দ্বিতীয় এবং সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি ৩৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.মনিরুল ইসলাম টিটো (প্রাপ্ত ভোট ৪৬) অর্থ সম্পাদক পদে জিটিভি টেলিভিশনের প্রতিনিধি শেখ মনির হোসেন (প্রাপ্ত ভোট ৪৪), দপ্তর সম্পাদক পদে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ (প্রাপ্ত ভোট ৪৩), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পল্লী টিভির প্রতিনিধি আবিদুর রহমান (প্রাপ্ত ভোট ৪৩), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ভোরের কাগজের শহর প্রতিনিধি বিভাষ দত্ত (প্রাপ্ত ভোট ৪৪) তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক আজকের সারাদেশের স্টাফ রিপোর্টার মোঃ মুইজ্জুর রহমান রবি (প্রাপ্ত ভোট ৪৮), ক্রীড়া সম্পাদক পদে এসএ টিভির প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল (প্রাপ্ত ভোট ৪৪) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে খন্দকার আলী আরশাদ কাজল ৪৮ ভোট, সেবানন্দ বিশ্বাস ৪৬ ভোট, নুরুল ইসলাম আনজু ৪৫ ভোট, বৈশাখ নিউজ.কম এর সম্পাদক রুহুল আমিন ৪৫ ভোট, আনন্দ টিভির প্রতিনিধি এস এম মনিরুজ্জামান ৪৩ ভোট এবং কানাইপুর বার্তার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৮ টি পদের মধ্যে কবির-সোহেল- শিপন পরিষদ ১১ টি এবং হাবিব –খোকন-টিটো পরিষদ ৭ টি পদে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০