Ritesh Beghi
২ মে ২০২৬, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান

আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার বিষয়ে ফিফার সঙ্গে বৈঠক করতে চায় ইরানের ফুটবল কর্তারা। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ শুক্রবার ইরানি গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের কিছু বিষয় নিয়ে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করার আছে। এপি জানিয়েছে, ২০ মের আগে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা।

এই সপ্তাহে ভ্যাংকুভারে ফিফা কংগ্রেসে যাওয়ার পথে টরন্টোতে ইরানি প্রতিনিধিদের যে সমস্যায় পড়তে হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তাজ। কানাডার অভিবাসন কর্মকর্তারা তাকে আইআরজিসির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে তাজ বলেছেন, ‘আমাদের সবার ভিসা ছিল। তুরস্কেও চেক করা হয়েছিল। তারা বলল, আপনাদের জন্য কিছু প্রশ্ন আছে এবং জিজ্ঞেস করল আমরা আইআরজিসির সদস্য কিনা।’

তিনি আরও বলেছেন, ‘আমরা বললাম ইরানে ৯ কোটি আইআরজিসি সদস্য আছে। তারা বলল, এই সংগঠনের মানুষদের আমরা প্রবেশ করতে দিই না। বলল, এটা আমাদের দেশের আইন।’

তাজ জানিয়েছেন, কিছুক্ষণ পর তারা বলেছে প্রবেশ করতে পারবেন। কিন্তু তারা নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেছেন, ‘তারা আমাদের বের করে দেয়নি। আমরা নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কানাডিয়ানদের বলেছি, আপনারা আমাদের তিন ঘণ্টা বিমানবন্দরে আটকে রেখেছেন, এত সময় নষ্ট করিয়েছেন।’

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক হামলা চালানোর পর থেকে এই গ্রীষ্মের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা চলছে। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বৃহস্পতিবারের কংগ্রেসে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রে এসে নির্ধারিত সময়সূচি অনুযায়ী খেলবে। মার্চে ইরান তাদের ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু সেই অনুরোধ মানা হয়নি।

ইরান গ্রুপ জি-তে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের সঙ্গে আছে। অ্যারিজোনার টুসনে তাদের বেস ক্যাম্প থাকবে। ১৫ ও ২১ জুন ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে দুটি গ্রুপ ম্যাচ খেলবে তারা। ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০