Publisher
৩ এপ্রিল ২০২১, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে উপ-পুলিশ পরিদর্শক আহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ২ এপ্রিল শুক্রবার রাত ৮টায় সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে রবিউল ইসলাম (৩০) নামের পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। পরে তাকে শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে ভর্তি করে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আহত রবিউল ঘটনার পরেই আমাদেরকে জানালে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
আহত অবস্থায় রবিউল জানিয়েছে, চার-পাঁচজন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। তবে ঠিক কী কারণে এ হামলা হয়েছে তিনি তা নিশ্চিত করে বলতে পারেননি বলে তিনি আরও জানান।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরিফ বলেন, কলেজের পাশেই আমার বাড়ি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই, উনি (আহত রবিউল) রক্তাক্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে থাকা পুলিশ ও আমরা পরে তাকে হাসপাতালে ভর্তি করি।’

এ প্রসঙ্গে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ বলেন, রবিউল আজিজুল হক কলেজে হাঁটছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন তার ওপর হামলা করে। জড়িতদের গ্রেফতারে আমাদের কয়েকটি দল কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০