news desk
১৪ অক্টোবর ২০২০, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় শিশু ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে দুই লম্পট গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দিনের আলোয় শিশু ধর্ষন ও রাতের আধাঁরে ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ২৪ ঘন্টার ব্যবধানে রাজিব ও বেলাল নামের দুই লম্পটকে গ্রেফতার করে থানা পুলিশ।

পৃথক ঘটনা দুটি ১৩ অক্টোবর মঙ্গলবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের শাহাপুর গ্রাম ও সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে ঘটে।
থানা সুত্রে জানা যায়, ১৩ অক্টোবর মঙ্গলবার তিন সন্তানকে বাড়িতে রেখে তাদের বাবা মা গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যায়। সন্ধ্যায় একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে বেলাল হোসেন ওই ছাত্রী বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত ১০ টার দিকে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। এরপর পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর পাশে থাকা অপর দুই ভাই তাদের প্রতিবেশী মামা বেলাল হোসেনের লুঙ্গি টেনে ধরে চিৎকার শুরু করলে লুঙ্গি ফেলে রেখে পালিয়ে যান তিনি। খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই ছাত্রীর বাবা বাড়িতে এসে বিষয়টি গ্রামের লোকজনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

এ বিষয়ে ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি স্থানীয় ভাবে সালিশ করা বেআইনী তাই ভুক্তভোগীদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

পরবর্তীতে খবর থানা পুলিশ উপ পরিদর্শক সিয়াম হাসান ১৪ অক্টোবর দুপুরে ধর্ষণ চেষ্টাকারী বেলালকে উপজেলার ভবানীপুর বাজার থেকে গ্রেফতার করে থানায় আনে।
অপরদিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দশ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত রজিব শেখ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তাকে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান গ্রামের বটতলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রজিব শেখ শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের বাবলু শেখ এর ছেলে এবং দুই সন্তানের জনক।

উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে চকলেটে প্রলোভনে গত ১০ অক্টোবর একই এলাকার বাবলু শেখের ছেলে রাজিব শেখ (৩০) ধর্ষণ করে। একইভাবে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ৩টার দিকে বাড়িতে কেউ না থাকায় রাজিব আবারও ধর্ষনের চেষ্টা করলে মেয়ের চিৎকার শুনে রাজিবকে ঘরের দরজা বন্ধ করে আটক করা হয়। পরে ধর্ষণকারী চাচিরা অভিযুক্ত রাজিবকে ছিনিয়ে নিয়ে পালাতে সাহায্য করে। পরে থানায় মামলা হলে পুলিশের এসআই আলহাজ¦ উদ্দিন ১৪ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাজিক নামের লম্পটকে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুটো ধর্ষণের ঘটনা মামলা ও অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ২জনকে গ্রেফতার করেছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল গাজিউর রহমান বলেন, উপজেলার পৃথক দুটি ধর্ষনের ঘটনায় রাজিব ও বেলাল নামের দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০