Publisher
১৯ মে ২০২১, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বজ্রপাতে নিহত চার পরিবারের পাশে ফরিদপুরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: ফরিদপুরে বজ্রপাতে নারীসহ নিহত চার পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার। বজ্রপাতে নিহত চার পরিবারের মাঝে জেলা প্রশাসকের জি আর (ক্যাশ) তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা করে প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ বুধবার(১৯ মে) দুপুরে নিহত পরিবারের দোড়গোড়ায় সরকারি সহায়তা নিয়ে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী অফিসার,মাসুম রেজা ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, নিহত পরিবারের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।এ সময় উপস্থিত জনগনকে বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে কিছু পরামর্শ প্রদান করা হয়।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, নিহত চার পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা পৌচ্ছে দেওয়া হয়েছে। গতকাল রাতেই নিহত চারজনের বাড়িতে গিয়ে তাদের হাতে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেই।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতা ছাড়াও সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে।

প্রসঙ্গত,  মঙ্গলবার(১৮ মে) বিকালে ফরিদপুর পৌরসভার মোল্লাডাঙ্গী মহল্লায় বজ্রপাতে নিহত হন আনোয়ারা বেগম (৩৮) নামে এক নারী। অপরদিকে বজ্রপাতে মারা যান কৃষক কবির মোল্লা (৪৮)। তিনি ফরিদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার গোপাল মোল্লার ছেলে। এছাড়া বজ্রপাতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মারা যান দুলাল খান (৫৮) নামে এক কৃষক। মধুখালী উপজেলার চাঁদপুরে কবির শেখ (৪০) নামে আরো এক কৃষক বজ্রপাতে মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০