Publisher
২১ এপ্রিল ২০২১, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে থানা পুলিশের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) আফতাব উদ্দিন এর নেতৃত্বে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বদলগাছী থানার ওসি মো:আতিকুল ইসলাম।

মঙলবার (২০এপ্রিল)বদলগাছী শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে সন্ধ্যা ৬টায় তিনি এ ইফতারসামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার ওসি( তদন্ত) রায়হান হোসেন, এস আই আব্দুল আজিজ,এস আই কামরুল ইসলাম, এস আই আবু শ্যামা, এ এস আই ইকবাল, সহ বদলগাছী থানার পুলিশ সদস্যরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খালিদ হোসেন মিলু, আবু জর গিফারী, রাসেল রানা,সাকিল হোসেন, রানা হামিদ,
হাফিজার রহমান, গোলাম মওলা, লিটন প্রমুখ।

ইফতারির আগ মুহূর্তে হঠাৎ করে ইফতারসামগ্রী হাতে পেয়ে খুশি হয় ছিন্নমূল এসব মানুষ।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা রোজা রেখে সারাদিন ডিউটি করার পর পরিবার-পরিজনদের সঙ্গে ইফতার করার সৌভাগ্যটাও হয় না। রাস্তার মোড়ে দাঁড়িয়ে বা কাঠের বেঞ্চে বসে কোনোমতে ইফতার সেরেই ফিরে যেতে হয় ডিউটিতে। তাদের এই ত্যাগের বিনিময়ে সামান্য প্রশংসা তো পায়ই না বরং সমালোচনা থেকে রক্ষা পেলেই যেন তারা হাঁফ ছেড়ে বাঁচে। সেই সব নিবেদিতপ্রাণ পুলিশ সদস্যদের কষ্টের অংশীদার হতে তাদের সঙ্গে ইফতারিতে অংশ নিয়েছি।

তিনি বলেন, পুলিশের উদ্যোগে ইতোমধ্যে নানামুখী কর্মসূচি পালিত হয়ে আসছে। পুলিশের পক্ষ থেকে সাধ্যমতো প্রতিদিন ছিন্নমূল মানুষের হাতে ইফতার পৌঁছে দেয়া হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশনা অনুযায়ী রমজান এর প্রতিটি রোজায় ২০জন করে ছিন্নমূল, ভাসমান, মানুষদের মাঝে এই সব ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০