news desk
১৭ অক্টোবর ২০২০, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে মাদক ব্যবসায়ীর হামলায় র‌্যাবের ২ সদস্য আহত!

বদলগাছী( নওগাঁ)  : নওগাঁর বদলগাছীতে ধাওয়া করে আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীর হামলায় র‌্যাব-৫ এর দুই সদস্য আহত হয়েছেন। এ সময় শাহীন আলম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টায় বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাহীন ধামইরহাট উপজেলার মহিষগাড়ী গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় একটি মোটরসাইকেলে চলাচলকারী মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র কুড়াল, কাস্তে ও বাঁশের লাঠি ইত্যাদির দ্বারা র‌্যাব সদস্যের ওপর হামলা করে। এতে র‌্যাবের দুই সদস্য জখম হয়।
এ সময় ১৮৪ ফেন্সিডিল, একটি মাটরসাইকেল, একটি কুড়াল ও একটি কাস্তে উদ্ধারসহ মাদক ব্যবসায়ী শাহীন আলমকে আটক করা হয়। আহত দুই র‌্যাব সদস্যকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আটক আসামিসহ পলাতকদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০