news desk
১৩ জানুয়ারী ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় বিদ্রোহী প্রার্থীকে আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার

রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি :বরগুনা পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বর্তমান পৌর মেয়র মো: শাহাদাত হোসেনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে জেলা আওয়ামী লীগ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়াও বহিষ্কারের সিদ্ধান্ত শহরে মাইকিং করেও ঘোষণা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে দলীয় মনোয়নন প্রাপ্ত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, গঠনতন্ত্র অনুসারে শাহাদাত হোসেনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তাকে আজীবনের জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ দলীয় সুবিধা ভোগ করবে সে সুযোগ নেই। আমরা তাকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করেছিলাম, তিনি আমাদের অসম্মান করে নির্বাচন থেকে সরে দাড়াননি। তার পক্ষে যদি দলের কেউ অবস্থান নেয়, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।
২০১৫ সালের নির্বাচনে ও নৌকার বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন। এসময় তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করায় ওইসময় তাকে সাময়িক বহিষ্কার করেছিল জেলা আওয়ামী লীগ।
পৌর মেয়র ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী,আ.লীগ) মো: শাহাদাত হোসেন বলেন, দলের সিদ্ধান্তের কথা শুনেছি। আমি মানুষের রাজনীতি করি, রাজনীতি তো মানুষের সেবার জন্য, পৌরবাসীর ভালোবাসা ও সমর্থনে আমি প্রার্থী হয়েছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০