Publisher
৫ সেপ্টেম্বর ২০২১, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের শুরু হলো বিমান চলাচল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় শুরু হয়েছে বিমান চলাচল। করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় এয়ার বাবল চুক্তির আওতায় আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে শুরু হয়েছে বিমান চলাচল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি রুটে এবং বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে এ ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, রবিবার সকাল ১০টায় তাদের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আজ থেকে ঢাকা-কলকাতা ফ্লাইট শুরু হয়েছে। তবে ৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহে দুইদিন মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে এবং ৮ সেপ্টেম্বর থেকে রবিবার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

জানা গেছে, দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি হচ্ছে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আসার পর তাদের ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।

জানা গেছে, ভারত সরকার তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এরমধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

এসময় ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন, তাদের বাংলাদেশ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আর যাঁরা বাংলাদেশ থেকে ভারত যাবেন, তাঁদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনা পরীক্ষা করাতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০