Publisher
৩১ জানুয়ারী ২০২২, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশে “কনস্টেবল” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক: ‘চাকরি নয়, সেবা’ এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০:০০টা থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বয়সঃ আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে। যেসব প্রার্থীর বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

উচ্চতাঃ পুরুষ প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীর প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান) হতে হবে।

http://police.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে ওই লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এ নিয়োগ-সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০