Ritesh Beghi
২৭ মার্চ ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে এখনো অনিশ্চিত মেসি, যা বললেন স্কালোনি

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই মাস। ফুটবলের এই মহাযজ্ঞে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি খেলবেন কিনা, তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনারও শেষ নেই।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে মুখ খুলেছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মেসির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে বিশ্বকাপজয়ী এই কোচ বেশ ইতিবাচক এবং আবেগপ্রবণ মন্তব্য করেন। তিনি জানান, মেসিকে বিশ্বকাপে দেখার জন্য তিনি সম্ভাব্য সব চেষ্টাই করবেন।

স্কালোনি বলেন, ‘ফুটবলের ভালোর জন্যই মেসির বিশ্বকাপে থাকা উচিত। শুধু আমরা আর্জেন্টাইনরা নই, পুরো বিশ্বই তাকে মাঠে দেখতে চায়।’

তবে মেসি বিশ্বকাপে খেলবেন কিনা- এটা পুরোপুরি আটবারের ব্যালন ডি’অর জয়ীর ওপরই ছেড়ে দিতে চান আর্জেন্টিনা কোচ। স্কালোনি পরিষ্কার করে দিয়েছেন যে, দলে থাকা বা না থাকার বিষয়টি সম্পূর্ণ মেসির ওপর নির্ভর করছে। তার শারীরিক অবস্থা এবং মানসিক প্রস্তুতির ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। স্কালোনির ভাষায়, ‘তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আমরা কোনো তাড়াহুড়ো করছি না।’

কাতার বিশ্বকাপ হোক বা আসন্ন ২০২৬ বিশ্বকাপ—মেসির শেষ কোচ হিসেবে স্কালোনির নামই ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই প্রসঙ্গে হেসে তিনি বলেন, ‘আশা করি এবার আমি আর কাঁদব না। আমি চাই, এই বিশ্বকাপে তার কোচ হিসেবে থাকতে।’

সংবাদ সম্মেলনে স্কালোনি শুধুমাত্র মেসিকে নিয়ে নয়, দলের সামগ্রিক প্রস্তুতি নিয়েও কঠোর বার্তা দিয়েছেন। যারা ২০২২ বিশ্বকাপ জিতেছেন, তাদের জন্য দলে জায়গা পাওয়া যে নিশ্চিত নয়—সেটাই মনে করিয়ে দেন তিনি।

২০২৬ বিশ্বকাপ দলের অংশ হতে চাইলে ফুটবলারদের সেরা ফর্মে থাকতে হবে সতর্ক করে স্কালোনি বলেন, ‘যারা আমাদের জিততে (২০২২ বিশ্বকাপ) সাহায্য করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু আমাদের আরও একটি বিশ্বকাপ জিততে হবে। তাই আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা বর্তমানে সেরা ফর্মে আছে।’

এদিকে শিগগিরই ইনজুরি কাটিয়ে জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্টিনেজ এবং লাউতারো মার্টিনেজের ফেরার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে স্কালোনি জানান, ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচনের ক্ষেত্রে তিনি বর্তমান পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন।

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ফেবারিট হলেও পথটা যে সহজ নয়, তা অকপটে স্বীকার করেছেন স্কালোনি। তার মতে, এবার অন্তত ১০টি দলের বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে।

তিনি বলেন, ‘আপনারা আমাকে শান্ত দেখলেও ভেতরে আমি মোটেও তেমন নই। এবারের প্রতিযোগিতা অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। অন্তত ১০টি দল আছে যাদের বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। যারা সেরা ফুটবল খেলবে এবং যাদের ভাগ্য সহায় হবে, তারাই শেষ পর্যন্ত ট্রফি জিতবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১০

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১১

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১২

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১৩

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৪

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৫

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৭

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৮

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৯

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০