Ritesh Beghi
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা দেবে ‘রোবট কুকুর’

আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। মেগা ইভেন্টটি চলাকালে দেশটিতে অপরাধ ঠেকাতে পুলিশের সহায়তায় নিয়োগ পাচ্ছে এক ঝাঁক রোবট কুকুর। চার পায়ের এই রোবটের নকশা ও অবয়ব এমনভাবে গঠিত, যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ এবং সেখান থেকে লাইভ ফুটেজ পাঠাতে পারে। যা দেখে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নিতে পারবে নিরাপত্তা বাহিনী।

সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। জন্তু-সদৃশ এমন রোবটপ্রতি প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা (১,৪৫,০০০ ডলার) করে খরচ হবে গুয়াদালুপ সিটি কাউন্সিলের। এটি মেক্সিকোর মন্টেরি মেট্রো এলাকার একটি অংশ, যেখানে বিশ্বকাপের ম্যাচ রয়েছে।

রোবট কুকুরের কার্যক্রমণ কেমন হবে এ নিয়ে মেক্সিকোর স্থানীয় প্রশাসন ভিডিও প্রদর্শনীর আয়োজন করে। যেখানে কিছুটা বিপত্তিতে পড়লেও তাদের ভবন ও সিড়ি বেয়ে উঠতে দেখা যায়। সেখান থেকে গোপনে দৃশ্য ধারণ করে তা পুলিশকে সরবরাহ করে এসব রোবট। প্রদর্শনীতে এই কৃত্রিম কুকুর অস্ত্রধারী মানুষের মোকাবিলা এবং লাউডস্পিকারে তাকে অস্ত্র সমর্পনে আদেশ দিতে দেখা যায়।

গুয়াদালুপ সিটির মেয়র হেক্টর গার্সিয়া এই রোবট কুকুর ব্যবহারের লক্ষ্য নিয়ে জানিয়েছেন, ‘প্রাথমিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহায়তা দেবে এই রোবট। ওই সময় শারিরীক উপস্থিতির ঝুঁকি থাকলে অফিসারদের নিরাপত্তায় ভূমিকা রাখবে। দেনদরবারের ক্ষেত্রেও নিয়োগ করা হবে তাদের।’ এস্তাদিও মন্টেরি নামে পরিচিত বিবিভিএ স্টেডিয়ামে বিশ্বকাপের চারটি ম্যাচ রয়েছে।

মেক্সিকোর বেশকিছু অঞ্চল অপরাধ প্রবণ। ফলে ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে শুরু করে বিদেশি পর্যটকসহ সবার নিরাপত্তায় দেশটিকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই বিশ্বকাপ ফিফার সবচেয়ে বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে ১০৪টি ম্যাচ। যদিও মূল নজর থাকবে যুক্তরাষ্ট্রে, বিশ্বকাপের বড় একটি অংশ সেখানে গড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০