Publisher
২ জুন ২০২১, ৩:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ক্রিকেটে অবশেষে দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ক্রিকেটে অবশেষে দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার (১ জুন) অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় বিশ্বকাপেই দল সংখ্যা বাড়ছে। এ খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

আইসিসির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। একইভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নেবে। যা ২০২৪ সাল থেকে শুরু হয়ে প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিতে পারবে।

এ ছাড়া এই সভায় আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট আবার চালু করা হবে। যেটির পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৫ ও ২০২৯ সালে। যেখানে সেরা আটটি দল অংশগ্রহণ করবে।

সর্বশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে মাত্র ১০টি দল অংশ নিতে পেরেছিল। যা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পরতে হয় আইসিসিকে। একইভাবে আগামী ২০২৩ সালের বিশ্বকাপেও ১০টি দল অংশ নেবে। যেটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০